কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ এ ১০:৩৫ PM
কন্টেন্ট: পাতা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগাধীন সমবায় অধিদপ্তরের উপজেলা পর্যায়ের একটি অফিস। এ অফিসের অধীনে গোমস্তাপুর উপজেলায় নিবন্ধিত মোট সমবায় সমিতির সংখ্যা ২৫২ টি। নিবন্ধিত এসব সমবায় সমিতিতে প্রায় ৭৫৬০ জন সদস্য রয়েছে। ২০২০-২১ অর্থ বছরের পরিসংখ্যান অনুযায়ী নিবন্ধিত এসব সমবায় সমিতির শেয়ার মূলধন ৭১.০২ লক্ষ টাকা, সঞ্চয় ৮৪.০৬ লক্ষ টাকা ও কার্যকরী মূলধনের পরিমাণ ১৫৬.১১ লক্ষ টাকা। নিবন্ধিত এসব সমবায় সমিতি থেকে ২০২০-২১ অর্থ বছরে অডিট ফি বাবদ ০.২৪ লক্ষ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। পাশাপাশি সমবায়ীদের প্রশিক্ষণ কর্মসূচিতে অর্থায়নের লক্ষ্যে সমবায় উন্নয়ন তহবিলে ০.১০ লক্ষ টাকা আদায় করা হয়েছে। বিগত অর্থ বছরে এ উপজেলা হতে ১২৫ জন সবমায়ীকে ভ্রাম্যমাণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ গ্রহণ করে সমবায়ীরা আয়বর্ধনমূলক কাজে সম্পৃক্ত হয়েছে এবং সফলতা বৃদ্ধি পাচ্ছে।
এক নজরে উপজেলা অফিস | ||
|
নাম | বাংলা | উপজেলা সমবায় অফিস |
| ইংরেজি | Upazila Co-operative Office | |
| সংক্ষিপ্ত | UCO | |
| অফিস প্রধানের পদবি | উপজেলা সমবায় কর্মকর্তা | |
| জনবল | ০৫ জন | |